আবেদন পত্র লেখার নিয়ম ২০২০ : আমাদের ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে অনেক সময় আবেদন পত্র লেখার প্রয়োজন পড়ে। কিন্তু আমাদের মাঝে এমন অনেকেই আছেন, যারা বাংলা দরখাস্ত লেখার নিয়ম কিংবা ইংরেজি আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে অনভিজ্ঞ। বিশেষ করে আমাদের মাঝে যারা চাকরির জন্য আবেদন করেন, তারা চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে সঠিক ভাবে না জানার কারণে চাকরির আবেদন পত্রে নানা ধরনের ভুল করে বসেন। অনেকে আবার লোক লজ্জার ভয়ে চাকরির আবেদন লেখার নিয়ম কিংবা দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে কাউকে জিজ্ঞেস করতেও লজ্জাবোধ করেন। এই ধরনের নানা কারণে আমাদের দরখাস্ত বা আবেদন পত্র লেখা সঠিক হয় না এবং আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হই।
বাংলা এবং ইংরেজিতে দরখাস্ত বা আবেদন পত্র লেখার অনেক ধরনের ফরম্যাট রয়েছে। ক্ষেত্র বিশেষে এবং কাজের ধরণ অনুযায়ী দরখাস্ত লেখার নিয়ম কিছুটা পরিবর্তিত হয়ে থাকে। যেমনঃ একজন ছাত্র/ছাত্রী তাদের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্কুল/কলেজের প্রধান বা অধ্যক্ষকে আবেদন পত্র লিখে থাকে, কেউ চাকরির দরখাস্ত লেখে আবার কেউ অফিসের কাজে দরখাস্ত লিখে থাকে। বর্তমানে অনেক ধরনের দরখাস্ত/আবেদন পত্র লেখার নিয়ম প্রচলিত থাকলেও যেকোন একটি দরখাস্ত লেখার নিয়ম আয়ত্ত করতে পারলে আপনি ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক যেকোন প্রয়োজনে দরখাস্ত লিখতে পারবেন।
আমাদের আজকের আর্টিকেলে কিভাবে স্কুল কলেজের ছুটির আবেদন, বেতন মওকুফের আবেদন, চাকরির আবেদন পত্র লেখার নিয়ম, সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন ইত্যাদি দরখাস্ত লেখার নিয়ম শেয়ার করব। এর সাথে আপনারা উক্ত আবেদন পত্রে পিডিএফ ফাইল পেয়ে যাবেন। তাই, আপনারা চাইলে সেগুলো যেকোন কম্পিউটার থেকে প্রিন্ট করে নিয়ে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।
দরখাস্ত লেখার নিয়মাবলী ২০২০
দরখাস্ত লেখার জন্য প্রয়োজনীয় ৬ টি পয়েন্ট নিম্নরূপঃ
- প্রাপক( যার কাছে দরখাস্ত লেখা হবে তার নাম, পদবী ও ঠিকানা)
- আবেদনের বিষয়
- সম্ভাষণ
- আবেদনের বিষয়ে গঠনমূলক বর্ণনা
- আবেদনকারীর নাম ও ঠিকানা
- আবেদনের তারিখ
দরখাস্ত লেখার নিয়ম (দরখাস্ত লেখার নমুনা)
১। সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন
বরাবরসভাপতি
মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়
মেহেরপুর।
বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব
বিনীত নিবেদন এই যে, গত ০৭/১১/২০২০ খ্রিঃ তারিখে দৈনিক “করতোয়া” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, সহকারী শিক্ষক পদে আপনার বিদ্যালয়ে ৫ জন লোক নিয়োগ দেওয়া হবে। তাই উক্ত পদের একজন যোগ্য প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট তুলে ধরলাম।
১। নামঃ
২। পিতার নামঃ
৩। মাতার নামঃ
৪। বর্তমান ঠিকানাঃ
৫। স্থায়ী ঠিকানাঃ
৬। জন্ম তারিখঃ
৭। জাতীয়তাঃ
৮। ধর্মঃ
৯। শিক্ষাগত যোগ্যতাঃ
| পরীক্ষার নাম | বোর্ড | পাশের সন | প্রাপ্ত গ্রেড |
|---|---|---|---|
| এসএসসি | সিলেট | ২০০৬ | জিপিএ-৫ |
| এইচএসসি | সিলেট | ২০০৮ | জিপিএ-৫ |
| বিএসসি | সিলেট | ২০১৩ | প্রথম শ্রেণী |
| এমএসসি | সিলেট | ২০১৫ | প্রথম শ্রেণী |
১০। অভীজ্ঞতাঃ
অতএব, জনাবের নিকট সবিনয় আবেদন এই যে, আমাকে আপনার বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ দিতে আপনার একান্ত মর্জি হয়।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ সাকিবুর রহমান কানন)
মোবাঃ ০১৭১০-০০০০০০
তারিখ-০৫/০১১/২০২০ খ্রিঃ
সংযুক্তিঃ
১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি।
২। একডেমিক সকল সনদপত্রের সত্যায়িত কপি।
৩। চারিত্রিক সনদপত্র।
৪। নাগরিকত্ব সনদপত্র।
৫। ৩০০ টাকার পোস্টাল অর্ডার।
২। জরিমানা মওকুফের জন্য আবেদন
বরাবরঅধ্যক্ষ
গাংনী সরকারি ডিগ্রী কলেজ
গাংনী,মেহেরপুর।
বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ সাকিবুর রহমান, আপনার কলেজের দ্বাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার বাবা’র অসুস্থতা ও পারিবারিক আর্থিক সমস্যার কারনে নির্ধারিত সময়ে কলেজের সকল ফী ও বেতন পরিশোধ করতে পারিনি। উল্লেখ্য যে, বাবার আয়ের উপর আমাদের পরিবারের সকল ভরণপোষণ ব্যয় বহন করা হয় এবং আমার বাবা আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ।
অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন এই যে, পরিবারের আর্থিক সমস্যার কথা ও আমার বাবা’র অসুস্থতা বিষয়টি বিবেচনা করে জরিমানা মওকুফ করে বেতন প্রদানের অনুমতি দানে আপনার সদয় মর্জি কামনা করছি।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মো্মাসাকিবুর রহমান)
শ্রেণী-দ্বাদশ
বিভাগ-বিজ্ঞান
রোল নাম্বার- ৮৭৫
তারিখ-০১/০৮/২০২০ খ্রিঃ
৩। ছাড়পত্রের জন্য আবেদন
বরাবরপ্রধান শিক্ষক
সন্ধানী স্কুল এন্ড কলেজ
গাংনী,মেহেরপুর।
বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ সাকিবুর রহমান, আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সরকারী চাকরিজীবি। তাঁর বর্তমান কর্মস্থল গাংনী উপজেলা হতে মেহেরপুর উপজেলায় বদলি হওয়ায় আপনার বিদ্যালয়ে অধ্যয়ন করা সম্ভব হবে না।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার সমস্যার বিষয়টি বিবেচনা করতঃ সকল বকেয়া বেতন ও ফি পরিশোধ পূর্বক আমাকে ছাড়পত্র প্রদানের জন্য আপনার একান্ত মর্জি কামনা করছি।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ সাকিবুর রহমান)
শ্রেণী-১০ম
বিভাগ-বিজ্ঞান
রোল নং-১০
তারিখ-০৭/০৫/২০২০ খ্রিঃ
৪। অগ্রিম ছুটির আবেদন (স্কুল ও কলেজ)
বরাবরপ্রধান শিক্ষক
গাংনী সরকারি ডিগ্রী কলেজ।
গাংনী,মেহেরপুর।
বিষয়ঃ অগ্রিম ছুটির আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ সাকিবুর রহমান, আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আগামী ০৪/ ০৭/২০২০ খ্রিঃ তারিখ আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় ০৩/ ০৭/২০২০ খ্রিঃ হতে ০৬/০৭/২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৩ (তিন) দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারব না।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ০৩ (তিন) দিনের অগ্রিম ছুটি দানে বাধিত করবেন।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ সাকিবুর রহমান কানন)
শ্রেণী-১০ম
বিভাগ-বিজ্ঞান
রোল নং- ১৪
তারিখ-০২/০৭/২০২০ খ্রিঃ
৫। অনুপস্থিতির জন্য ছুটির আবেদন (স্কুল ও কলেজ)
বরাবরপ্রধান শিক্ষক
গাংনী সরকারি ডিগ্রী কলেজ।
গাংনী,মেহেরপুর।
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ সাকিবুর রহমান, আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার শারিরীক অসুস্থতার কারনে গত ০৭/০১/২০২০ খ্রিঃ হতে ১২/০১/২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৬ (ছয়) দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, জনাবের নিকট বিনীত এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক বিবেচনা করে আমাকে ০৬ (ছয়) দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ সাকিবুর রহমান)
শ্রেণী-১০ম
বিভাগ-বিজ্ঞান
রোল নং- ১৫
তারিখ-০৮/০১/২০২০ খ্রিঃ
৬। অফিসিয়াল ছুটির আবেদন (অগ্রিম ছুটি)
বরাবরব্যবস্থাপক
ডাচ বাংলা ব্যাংক লিঃ
মিরপুর শাখা,ঢাকা।
বিষয়ঃ নৈমিত্তিক ছুটির আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ ডাচ বাংলা ব্যাংক লিঃ, মিরপুর শাখা, ঢাকা এ সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। আগামী ০৭/০১/২০২০ খ্রিঃ তারিখ আমার ছোট বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় ০৭/০১/২০২০ খ্রিঃ হতে ১০/০১/২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৩ (তিন) দিনের ছুটি ভোগ করা একান্ত প্রয়োজন।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনাক্রমে আমার ০৩ (তিন) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার জন্য আপনার একান্ত মর্জি হয়।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ সাকিবুর রহমান)
সিনিয়র অফিসার
ডাচ বাংলা ব্যাংক লিঃ
মিরপুর শাখা, ঢাকা।
তারিখ-০৬/০১/২০২০ খ্রিঃ
৭। অফিসিয়াল ছুটির আবেদন (অনুপস্থিতির জন্য)
বরাবরব্যবস্থাপক
ডাচ বাংলা ব্যাংক লিঃ
মিরপুর শাখা, ঢাকা।
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ ডাচ বাংলা ব্যাংক লিঃ, মিরপুর শাখা, ঢাকা এর একজন সিনিয়র অফিসার। আমার শারিরীক অসুস্থতার কারনে গত ০৪/০১/২০২০ খ্রিঃ হতে ১০/০১/২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৬ (ছয়) দিন অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে অনুপস্থিতি কালের ০৬ (ছয়) দিন ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ সাকিবুর রহমান)
সিনিয়র অফিসার
ডাচ বাংলা ব্যাংক লিঃ
মিরপুর শাখা,ঢাকা।
তারিখ-০৯/০১/২০২০ খ্রিঃ
৮। ইংরেজি অফিসিয়াল ছুটির আবেদন (অগ্রিম)
ToWarm Regards,
Md.Sakibur Rahman
Senior Officer
Dutch Bangla Bank Ltd.
Mirpur Branch, Dhaka.
Date: 05-01-2020

Post a Comment